November 12, 2026, 7:27 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

ডিমলায় জামায়াত প্রার্থীর পোস্টার ছেঁড়া নিয়ে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

মোঃ জামিয়ার রহমান ব্যুরো প্রধান, রংপুর

ডিমলায় জামায়াত প্রার্থীর পোস্টার ছেঁড়া নিয়ে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

মোঃ জামিয়ার রহমান
ব্যুরো প্রধান, রংপুর

নীলফামারীর ডিমলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী পোস্টার ছেঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে উপজেলা জামায়াতের পক্ষ থেকে এক জরুরি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

১১ নভেম্বর রাত ১১টার দিকে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে ডিমলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান জানান, সম্প্রতি ডিমলা উপজেলার বিভিন্ন স্থানে জামায়াতের নির্বাচনী প্রতীক “দাড়ি-পাল্লা” সংবলিত পোস্টার ভাঙচুর ও ছেঁড়ে ফেলার ঘটনা ঘটছে। বিশেষ করে উপজেলার ১০ নম্বর পূর্ব ছাতনাই ইউনিয়নে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জামায়াতপ্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তারের পোস্টার দুর্বৃত্তরা ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগ করেন তিনি।

প্রেস বিজ্ঞপ্তিতে মাওলানা মজিবুর রহমান প্রশাসনের প্রতি ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একইসঙ্গে তিনি জামায়াতের সকল নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি শান্তিপূর্ণ, সতর্ক ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানান।

স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছে। তবে এ বিষয়ে উপজেলা প্রশাসনের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা