November 11, 2026, 6:09 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিল — বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির অংশগ্রহণ

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জে আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিল — বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির অংশগ্রহণ

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগ নানাভাবে উসকানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে—এর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিরাজগঞ্জ জেলা কমিটি এক প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে।

মিছিলটি আজ বিকেল ৪টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ চৌরাস্তা এলাকায় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক সজীব সরকার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব জাহিদ হাসান শাওন, সদস্য সচিব মুনতাসির মেহেদী, এবং নেতৃবৃন্দ রাহাত, সিনহা, রিমসহ আরও অনেকে।

নেতারা বলেন, আওয়ামী লীগ দেশের জনগণের ওপর প্ররোচনা ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, যা দেশের গণতন্ত্র ও শান্তিপূর্ণ পরিবেশের জন্য হুমকি।
তারা এর তীব্র প্রতিবাদ জানিয়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

স্থান: চৌরাস্তা, সিরাজগঞ্জ
আয়োজক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিরাজগঞ্জ জেলা কমিটি

এদিকে, রায়গঞ্জ উপজেলায়ও আওয়ামী লীগবিরোধী কর্মসূচির অংশ হিসেবে রায়গঞ্জ পৌর বিএনপি ও থানা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
নেতাকর্মীরা জানান, আগামী ১৩ নভেম্বর ২০২৬ তারিখে আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচি প্রতিহত করার লক্ষ্যে এই মিছিলের আয়োজন করা হয়।
এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা