হাকিমপুরে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী আনোয়ারুল ইসলাম
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম। সফরকালে তিনি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহিত করেন এবং অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানান। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে সত্য, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে গড়ে তুলতে হবে। শিক্ষার মান উন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”
এসময় আনোয়ারুল ইসলাম আরও বলেন, দেশকে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি ও অনৈতিক কর্মকাণ্ড থেকে মুক্ত রাখতে সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ ব্যক্তিকে ভোটের মাধ্যমে নেতৃত্বে আনা জরুরি।”
অনুষ্ঠানে উপজেলা আমির মোঃ আমিনুল ইসলাম, পৌর আমির সাইফুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ মীরসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় জনসাধারণ এই সফরকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং শিক্ষার মানোন্নয়নে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।