November 11, 2026, 6:09 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরায় বিএনপি মনোনীত প্রার্থী যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়নকে গণসংবর্ধনা।

মোঃ নিরব,মনপুরা উপজেলা প্রতিনিধি ভোলা।

মনপুরায় বিএনপি মনোনীত প্রার্থী যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়নকে গণসংবর্ধনা।
======================
মোঃ নিরব,মনপুরা উপজেলা প্রতিনিধি ভোলা।
=====================
ভোলা-৪ (মনপুরা-চরফ্যাসন) আসনে আগামী সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপি দলের কাছে শুধু কর্মীরা নিরাপদ নয়, দলমত নির্বিশেষে সবাই বিএনপির কাছে নিরাপদ। তবে কোন চাঁদাবাজ, জুলুমবাজদের স্থান বিএনপিতে নেই।

শনিবার দুপুর ১২ টায় মনপুরা সদর হাজীরহাট উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনায় তিনি এই কথা বলেন।

এর আগে বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মন্নান হাওলাদার মনপুরা বিদ্যুৎ সমস্যা সমাধান, চিকিৎসা সেবা উন্নত, নৌ-যাতায়াত সমস্যা সমাধানের দাবীর প্রেক্ষিতে তা সমাধানের আশ্বাস সহ চরফ্যাসন-মনপুরায় এক গুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি দেন বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

এছাড়াও নয়ন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা তুলে ধরে বাড়ি বাড়ি গিয়ে নম্রতার সহিত ধানের শীষ প্রতিকে ভোট চাওয়ার জন্য অনুরোধ করেন।

এই সময় তিনি আবেগ আপ্লূত হয়ে এই মাটির সন্তান হিসাবে সকলের কাছে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট চান।

পরে তিনি, “ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলে মিশে”, ” তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হউক বলে নিজেই স্লোগান দেন।

গণসংবর্ধনা সভায় উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল সভাপতি এ্যাডভোকেট ছালাউদ্দিন প্রিন্স এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ভোলা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সম্পাদক আলহাজ্ব আবদুল মন্নান হাওলাদার, উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, যুগ্ন সাধারন সম্পাদক আবদুর রহিম, সাবেক যুবদল সভাপতি রাজিব চৌধুরী দক্ষিণ বি এন পির সভাপতি মোঃ সিরাজ পালোয়ান, যুবদল নেতা মোঃ ছাত্তার পাটওয়ারী সহ অন্যান্যরা।

এই সময় বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়নকে ফুল দিয়ে বরণ করেন, উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, সাবেক সম্পাদক আবদুল মন্নান হাওলাদার, সহসভাপতি সেলিম মোল্লা, যুবদল আহবায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ রহিম, স্বেচ্ছাসেবক দল আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা