November 11, 2026, 4:53 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

জলঢাকায় মাওলানা ওবায়দুল্লাহ সালাফীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউন: চার হাজার মোটরসাইকেলে উত্তাল জনস্রোত

মোঃ জামিয়ার রহমান ব্যুরো প্রধান, রংপুর

জলঢাকায় মাওলানা ওবায়দুল্লাহ সালাফীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউন: চার হাজার মোটরসাইকেলে উত্তাল জনস্রোত

মোঃ জামিয়ার রহমান
ব্যুরো প্রধান, রংপুর

নীলফামারীর জলঢাকায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফীর নেতৃত্বে এক অভূতপূর্ব মোটরসাইকেল শোডাউন। শনিবার সকালে শুরু হওয়া এই শোডাউনে অংশ নেন প্রায় চার হাজার মোটরসাইকেল আরোহী এবং আট হাজারেরও বেশি কর্মী-সমর্থক। পুরো উপজেলা জুড়ে এ যেন এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শোডাউনটি সকাল ১০টায় জলঢাকা ডাকবাংলো মাঠ থেকে সূচনা হয়। এরপর বিশাল মোটরসাইকেল বহরটি শৌলমারী, গোলনা, খুটামারা, মিরগঞ্জ, কৈমারী, গাবরোল, কাঁঠালী, ধর্মপালসহ উপজেলার প্রায় সব ইউনিয়ন প্রদক্ষিণ করে। সর্বত্র জনতার উল্লাস, শ্লোগান ও করতালিতে মুখরিত হয়ে ওঠে এলাকা। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মানুষ হাত নেড়ে শুভেচ্ছা জানান জামায়াত প্রার্থী ও তাঁর সমর্থকদের।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমির মোখলেছুর রহমান মাস্টার, নায়েবে আমির কামারুজ্জামান, সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুম, পৌর আমির মাওলানা মোজাম্মেল হক, পৌর সেক্রেটারি ওপিয়ার রহমানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

মাওলানা ওবায়দুল্লাহ সালাফী বিভিন্ন স্থানে থেমে কর্মী-সমর্থকদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, “এই বিশাল সমাবেশ প্রমাণ করছে—জলঢাকার মানুষ পরিবর্তন চায়। আমরা ন্যায়ভিত্তিক সমাজ ও আল্লাহর বিধান প্রতিষ্ঠার লক্ষ্যেই নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের দোয়া ও ভালোবাসা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই।”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াত প্রার্থীর এই শোডাউন আসন্ন নির্বাচনের মাঠে নতুন গতি এনেছে। তারা মনে করেন, এত বড় আকারে শৃঙ্খলাপূর্ণ মোটরসাইকেল মিছিল জামায়াতের সাংগঠনিক শক্তির সুস্পষ্ট প্রমাণ।

স্থানীয় ভোটারদের মাঝেও এই শোডাউন নিয়ে দেখা গেছে ব্যাপক আগ্রহ। অনেকেই মন্তব্য করেছেন, সাম্প্রতিক বছরগুলোতে জলঢাকায় এত বড় ও সুশৃঙ্খল রাজনৈতিক শোভাযাত্রা দেখা যায়নি।

দিনব্যাপী এই মহাশোডাউনের সমাপ্তি ঘটে সন্ধ্যায় আল-ফাল্লার মাঠে, যেখানে সমবেত হন হাজারো নেতাকর্মী। সেখানে একাত্ম কণ্ঠে তারা স্লোগান তোলেন—
দাঁড়িপাল্লা জিন্দাবাদ, ইসলামী বাংলাদেশ কায়েম হোক!

রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এই শোডাউন, যা জলঢাকার নির্বাচনী উত্তাপ আরও বৃদ্ধি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা