রায়গঞ্জে বিএনপি মনোনয়নপ্রাপ্ত ভিপি আয়নুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনে বিএনপি’র দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মজলুম জননেতা ভিপি আয়নুল হক-এর নেতৃত্বে বুধবার বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামীর জাতীয় সংসদ নির্বাচন ও দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, রায়গঞ্জ ধানগড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ তৈয়ব আলী আকন্দ, রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাইফুল্লাহ ইবনে সাঈদ (সজল), রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের ৪ নম্বর ওয়ার্ড সদস্য সচিব মোঃ ওমর ফারুক সরকার, রায়গঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব হাসিবুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
এছাড়া ধানগড়া বাজারের ব্যবসায়ী, দোকানদার ও সাধারণ মানুষ সভায় অংশগ্রহণ করেন।
সভা শেষে নেতাকর্মীরা বিএনপি প্রার্থী ভিপি আয়নুল হকের প্রতি পূর্ণ সমর্থন ও ঐক্যের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।