August 19, 2026, 7:28 pm
শিরোনাম :
নাটোরের সরকারি কর্মকর্তা  বদলি এবং বিএনপি নেতার বক্তব্য নিয়ে আলোচনা প্রবাসীর বাইক নিয়ে উধাও লালমনিরহাটের রুবেল, উদ্ধারের আশায় আদিতমারীতে ভুক্তভোগী নানা আয়োজনের মধ্য দিয়ে হাতিয়ার চরকিং ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন জলঢাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোরহানউদ্দিনে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেন স্বেচ্ছাসেবক দল জনগণের মতামত উপেক্ষা নয়, রায়গঞ্জ সদরে টিটিসি স্থাপনের দাবি গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার জলঢাকায় ১৩ বছরের নাবালিকার বিয়ে ঘিরে তোলপাড়: থানায় ৮ জনের বিরুদ্ধে এজাহার, বরের মার ক্ষোভ ও গ্রামের মিশ্র প্রতিক্রিয়া সাংবাদিক লুৎফর সিকদারের মায়ের ৪র্থ তম মৃত্যুবার্ষিকি আজ নূরে মদিনা মাদ্রাসায় শিক্ষককে মারধর, একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

প্রবাসীর বাইক নিয়ে উধাও লালমনিরহাটের রুবেল, উদ্ধারের আশায় আদিতমারীতে ভুক্তভোগী

Reporter Name

প্রবাসীর বাইক নিয়ে উধাও লালমনিরহাটের রুবেল, উদ্ধারের আশায় আদিতমারীতে ভুক্তভোগী

লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কৌশলে গাজীপুরের প্রবাসী মোঃ ইকবাল হোসেনের (৩৭) কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল নিয়ে উধাও হয়েছে রুবেল মিয়া (৪৫) নামের এক প্রতারক। অভিযুক্ত রুবেল আদিতমারীর সাপ্টিবাড়ী ইউনিয়নের পূর্ব দৈলজোড় (ডেবিরপাড়) এলাকার আবু সাইদের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী ইকবাল বাদী হয়ে আদিতমারী থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, গত ৯ আগস্ট বিকেলে অভিযুক্ত রুবেল ও ইকবালের ভাতিজা স্বাধীনসহ মোটরসাইকেলটি নিয়ে গাজীপুরের টোক ব্রিজে ঘুরতে যান। সেখানে চতুরতার আশ্রয় নিয়ে স্বাধীনকে চায়ের দোকানে বসিয়ে রেখে ইকবালের সুজুকি জিক্সার (১৫০ সিসি, ইঞ্জিন নং-BGA1-934974, চেসিস নং-RMBLNG4BW-200839) বাইকটি নিয়ে উধাও হন রুবেল।

অনুসন্ধানে জানা যায়, রুবেল একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। গাজীপুর থেকে বাইকটি চুরি করে তিনি সরাসরি আদিতমারীর নিজ বাড়িতে চলে আসেন। সেখানে চোরাই মোটরসাইকেলটি নিয়ে তাকে নিয়মিত চলাচল করতে দেখে সাপ্টিবাড়ী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার মোঃ নূরইসলাম, রুবেলের পরিবার ও এলাকাবাসীর মনে সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে মেম্বার ও পরিবার বাইকটির বৈধ কাগজ দেখতে চাইলে রুবেলের চুরির ঘটনা ফাঁস হয়ে যায়। বেগতিক দেখে ধূর্ত রুবেল আবারো মোটরসাইকেলটি নিয়ে এলাকা থেকে আত্মগোপন করেন।

এদিকে নিজের কষ্টের উপার্জনে কেনা শখের বাইকটি অক্ষত অবস্থায় ফিরে পেতে বাদী প্রবাসী ইকবাল ও তার সঙ্গী গত দুই দিন ধরে গাজীপুর থেকে এসে আদিতমারীতে অবস্থান করছেন। অচেনা এলাকায় চরম কষ্ট ও মানসিক ভোগান্তি সহ্য করেও তারা প্রিয় বাইকটি উদ্ধারের আশায় দিন গুনছেন। বাইকটি উদ্ধার ও অপরাধীকে গ্রেফতারে তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মোটরসাইকেল চুরির একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। ঘটনাটি গাজীপুর এলাকার হওয়ায় আইনি কিছু বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তবে অভিযোগ পাওয়ার পর থেকেই আমাদের টিম অভিযুক্ত ব্যক্তিকে আটক এবং মোটরসাইকেলটি উদ্ধারে তৎপরতা শুরু করেছে।

এই বাইকটি বা অভিযুক্ত রুবেলকে কোথাও দেখা গেলে অথবা কেউ বিক্রি করতে আসলে তাকে আটকে অবিলম্বে আদিতমারী থানার মোবাইল নম্বর 01320134397-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা