November 11, 2026, 4:53 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

বড়াইগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত

এস এন কবির পাবনা সদর প্রতিনিধি

বড়াইগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত

দৈনিক মানব বার্তা
পাবনা জেলা প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বনপাড়া-পাবনা মহাসড়কের আহম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, পাবনাগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিনজন মারা যান।

দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা অভিযোগ করেন, মহাসড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং বেপরোয়া ওভারটেকিংয়ের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা দুর্ঘটনা রোধে ট্রাফিক নিয়ন্ত্রণ ও গতিসীমা বাস্তবায়নের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা