April 21, 2026, 10:58 am
শিরোনাম :
লালমনিরহাট সদর স্বাস্থ্য কমপ্লেক্সে বেল নিলামে বিক্রির ঘোষণা সুন্দরগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন লামায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে আজকে থেকে শুরু হয়েছে ” হোটেল ও রিসোর্ট কর্মীদের দক্ষতা প্রশিক্ষণ নীলফামারীতে গৃহবধূ হত্যা মামলায় ৩ আসামি গ্রেফতার হাকিমপুর এর হিলিতে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন কুরবানির ঈদ ঘিরে মোহনগঞ্জে ‘বুচারদের’ বিশেষ প্রশিক্ষণ বাউফলে অভিযান: গাঁজা জামালের স্ত্রীসহ দুই মাদক কারবারি আটক প্রধানমন্ত্রী’র বগুড়া সফর নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার (২) ​কুমিল্লায় শিক্ষককে কুপিয়ে জখমের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

রায়গঞ্জে শ্যালো মেশিন চুরি, পুলিশি অভিযানে উদ্ধার—আটক ২

কামরুজ্জামান সরকার স্টাফ রিপোর্টার

রায়গঞ্জে শ্যালো মেশিন চুরি, পুলিশি অভিযানে উদ্ধার—আটক ২

স্টাফ রিপোর্টার কামরুজ্জামান সরকার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক কৃষকের জমি থেকে শ্যালো মেশিন চুরির ঘটনা ঘটেছে। পরে পুলিশের অভিযানে চুরি হওয়া মেশিন উদ্ধার এবং এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের এক কৃষক তার নিজস্ব জমিতে সেচ কাজের জন্য একটি শ্যালো মেশিন স্থাপন করে রেখেছিলেন। গত ১৬ এপ্রিল রাত আনুমানিক ৮টার দিকে তিনি সেচ কাজ শেষে মেশিনটি তালাবদ্ধ রেখে বাড়িতে চলে যান। পরদিন সকালে পুনরায় সেচ দিতে গিয়ে দেখেন, মেশিনটি সেখানে নেই।

এ ঘটনায় ভুক্তভোগী কৃষক স্থানীয়দের বিষয়টি জানান এবং খোঁজাখুঁজি শুরু করেন। পরে রায়গঞ্জ থানা পুলিশকে অবহিত করা হলে তারা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি একটি অটোচার্জার ভ্যানে শ্যালো মেশিন নিয়ে অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে একটি শ্যালো মেশিনসহ দুইজনকে আটক করে। এ সময় চুরির সঙ্গে জড়িত আরও একজন পালিয়ে যায়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে চুরি হওয়া শ্যালো মেশিন উদ্ধার করতে সক্ষম হয় এবং এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি স্বীকার করেছে বলে জানা গেছে। উদ্ধারকৃত শ্যালো মেশিনটির আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। ভুক্তভোগী কৃষক দ্রুত মেশিন উদ্ধার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা