লামার আজিজনগরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি
ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান) প্রতিনিধি
পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে না পেয়ে এক রাবার ব্যবসায়ীর, ছেলে ও তার সহযোগীর ওপর হামলার অভিযোগ উঠেছে মাহফুজ আলম মাসুমগংয়ের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লামা সাংবাদিক ইউনিটি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পিতা বাবুল এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, দীর্ঘদিন ধরে তার পরিবারের কাছে চাঁদা দাবি করে আসছিল অভিযুক্তরা। সর্বশেষ ১০ লক্ষ টাকা দাবি করা হলে তা দিতে অস্বীকৃতি জানালে তার ছেলে ও সহযোগীর ওপর হামলা চালানো হয়। এতে তারা গুরুতর আহত হন।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ন্যায়বিচার পাওয়ার বিষয়ে শঙ্কা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে বাবুল প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।