September 10, 2026, 3:51 pm
শিরোনাম :
শাহজাদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি ডিমলায় দুর্যোগকবলিত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ চুরি আতঙ্কে অস্থির রায়গঞ্জের জনগণ হিন্দু যুবকের প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ

নোয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ

মোঃ আরিফ হোসেন নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ

মোঃ আরিফ হোসেন
নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলমপুরের কোমর উদ্দিন হাজি বাড়িতে পূর্ব শত্রুতার জেরে মমতাজ বেগম নামের এক বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, একই বাড়ির জেঠাতো ভাই রুহুল আমিনের সঙ্গে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যায় রুহুল আমিনের ফার্মের খাদ্যবাহী একটি গাড়ি ভুক্তভোগী ওমর ফারুকের বসতঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের ভিটে-মাটি ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে গাড়ি প্রবেশে বাধা দিলে রুহুল আমিন ক্ষিপ্ত হয়ে হাতে থাকা টর্চলাইট দিয়ে ফারুকের বৃদ্ধা মা মমতাজ বেগম এর মাথায় আঘাত করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বাড়ির ভেতরে ফার্ম থাকায় এবং সেখানে শ্রমিকদের নিয়মিত অবস্থানের কারণে পরিবারের সদস্যরা প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছেন। তারা জানান, এ নিয়ে বহুবার বিরোধ সৃষ্টি হলেও কার্যকর সমাধান হয়নি।

ভুক্তভোগী মমতাজ বেগমের ভাষ্যমতে তিনি জানান, অভিযুক্ত রুহুল আমিন ও তার ছেলে নুরুল আমিন একাধিকবার ভিটে মাটি থেকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি দিয়ে৷ আসছে। এর আগেও ‌‌‌ ভুক্তভোগী হাসপাতালে থাকা অবস্থায় ও ভুক্তভোগীর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট হয়েছে বলে অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতেও মমতাজ বেগম রুহুল আমিন পরিবারের দ্বারা প্রান নাশের হুমকি সহ নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন।

এ সময় অভিযুক্ত ব্যক্তি গালাগালিও করেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার সময় বাড়িতে অন্য কেউ না থাকায় আহত বৃদ্ধা অজ্ঞান অবস্থায় পড়ে থাকেন। পরে খবর পেয়ে তার ছেলে ওমর ফারুক ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।

পরিবারের দাবি, এর আগেও একই ব্যক্তির বিরুদ্ধে মারধরের অভিযোগ রয়েছে এবং তখনও আহত নারীকে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছিল।

এ বিষয়ে অভিযুক্ত রুহুল আমিনের ছেলে মোহাম্মদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছোটখাটো বিষয় নিয়ে কিছুটা ঝামেলা হয়েছে। বিষয়টি আমরা পারিবারিকভাবে সমাধান করে নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা