November 12, 2026, 6:30 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

ভোলায় সাংবাদিকের পিতার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি

মানব বার্তা ডিজিটাল ডেস্ক

ভোলায় সাংবাদিকের পিতার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি
মানব বার্তা ডিজিটাল ডেস্ক

দৈনিক প্রভাতি বাংলাদেশ ও দৈনিক মানব বার্তা পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি সাংবাদিক মির শাহিন বিন আমিরের পিতার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে কালমা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আব্দুল আলী হাওলাদারের ছেলে কালাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, কালাম নিজেকে বিএনপি কর্মী পরিচয় দিয়ে সম্প্রতি সাংবাদিক মির শাহিনের পিতার নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু তার পিতা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কালাম তাদের বাড়িতে আগুন দেওয়ার হুমকি দেন এবং প্রাণনাশের ভয় দেখান।
এ ঘটনায় সাংবাদিক মির শাহিন ও তার পরিবার বর্তমানে গভীর উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন। তিনি বলেন, “আমার বাবার কাছে অন্যায়ভাবে চাঁদা দাবি করা হয়েছে। না দিলে হত্যার হুমকি দিচ্ছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় আছি।”
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত কালাম এলাকায় চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছে।
ঘটনার বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিক মির শাহিন বলেন, “আমি প্রশাসনের কাছে আমার পরিবারের নিরাপত্তা এবং হুমকিদাতার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
এ ঘটনায় এলাকাবাসীও দোষীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা