November 11, 2026, 6:09 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

টুঙ্গিপাড়ায় মোবাইল কোর্ট অভিযান: গ্যাস ও ডিজেলে অনিয়মে জরিমানা

জসিম মুন্সি টঙ্গীপাড়া গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় মোবাইল কোর্ট অভিযান: গ্যাস ও ডিজেলে অনিয়মে জরিমানা

টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি (গোপালগঞ্জ) জসিম মুন্সী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি পৌরসভা এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় একটি মামলায় ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
একই দিনে পাটগাতীর চোরঙ্গী এলাকায় অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রির দায়ে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী আরও একটি মামলায় ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযানের অংশ হিসেবে সংশ্লিষ্ট এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয় এবং খোলা বাজারে জ্বালানি তেলের মজুদ ও বিতরণ পরিস্থিতি তদারকি করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইন ২০১৮, কৃষি বিপণন আইন ২০১৮, পেট্রোলিয়াম আইন ২০১৬সহ বিভিন্ন আইনে নিয়মিতভাবে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন, টুঙ্গিপাড়া কর্তৃক এ ধরনের অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা