June 13, 2026, 10:48 am
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

লামার সরই ইউনিয়নের কুতুবদিয়া পাড়ায় শিশুনির্যাতনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

ক্রাইম রিপোর্টার: মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান

লামার সরই ইউনিয়নের কুতুবদিয়া পাড়ায় শিশুনির্যাতনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

ক্রাইম রিপোর্টার: মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়া পাড়ায় এক নুরানী মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দা মোঃ আবুল কালামের ছেলে মোঃ মেহেদী হাসানকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষক মোঃ হেলালের বিরুদ্ধে।

আজ, ৫ এপ্রিল ২০২৬ তারিখে ভুক্তভোগী শিক্ষার্থী মেহেদী হাসানের পিতা মোঃ আবুল কালাম জানান, প্রতিদিনের মতো তার ছেলে মাদ্রাসায় গেলে সেখানে এ ঘটনা ঘটে। তিনি অভিযোগ করেন, শিক্ষক মোঃ হেলাল তার ছেলেকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবকরা শিশুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

অভিযুক্ত শিক্ষক মোঃ হেলাল উদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, শিক্ষার্থী মেহেদী হাসান তার হাত থেকে বেত কেড়ে নেওয়ায় তিনি রাগান্বিত হয়ে এ ঘটনা ঘটান।

এছাড়া মাদ্রাসার পরিচালক জাহেদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, ভুক্তভোগী মেহেদী হাসান ও তার পিতা মোঃ আবুল কালামের বিরুদ্ধে কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করা হয়েছে।

তবে অভিযোগ উঠেছে, ঘটনাটি ধামাচাপা দিতে উল্টো ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

এদিকে ঘটনাস্থলে অনুসন্ধান করতে গেলে সাংবাদিক আলী হোসেনের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

এ বিষয়ে কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এসআই শাহরিয়ার বলেন, শিশু নির্যাতনের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা