September 10, 2026, 3:16 pm
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি ডিমলায় দুর্যোগকবলিত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ চুরি আতঙ্কে অস্থির রায়গঞ্জের জনগণ হিন্দু যুবকের প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা

দক্ষিণ আইচায় নিঃসন্তান বিধবার জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা।

মীর শাহীন সবুজ জেলা প্রতিনিধি ভোলা।

দক্ষিণ আইচায় নিঃসন্তান বিধবার জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা।

‎মীর শাহীন
জেলা প্রতিনিধি
ভোলা।

‎ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নে এক নিঃসন্তান অসহায় বিধবা নারীর প্রাপ্য জমি জোরপূর্বক দখল করে রাখার অভিযোগ উঠেছে। স্থানীয় সালিশের চূড়ান্ত রায় উপেক্ষা করে প্রভাবশালীরা জমিটি দখল করে রেখেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

‎রবিবার (৫ এপ্রিল) দক্ষিণ আইচা প্রেস ক্লাবে আয়োজিত এক লিখিত অভিযোগে এসব কথা জানান ভুক্তভোগী মাসুমা বেগম।

তিনি জানান, দলিল ও রেকর্ডপত্র অনুযায়ী তার স্বামী মরহুম মোবারক আলী মাঝি ও তার নামে ক্রয়কৃত জমি চর মানিকা ইউনিয়নের উত্তর চর মানিকা গ্রামে অবস্থিত। জমির ডিয়ারা খতিয়ান নম্বর ৬৪, ১৯৮ ও ৮৯ এবং ডিয়ারা দাগ নম্বর ১০২৩, ১০৪২, ১১৩৩, ১১৩৪, ১১৩৫, ১১৩৬, ১২৯৭, ১১৪৫, ১১৪৬, ১১৩৭, ১০৪৫, ১১৪৬, ১১৫৫, ১০৫৪ ও ১০৫৫—মোট প্রায় ১৫ একর।

‎তিনি অভিযোগ করেন, জমির প্রাপ্য অংশ নিয়ে দীর্ঘদিন বিরোধ চলার পর স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তি হয় এবং তাকে বৈধ মালিক ও অংশীদার হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু সেই রায় উপেক্ষা করে উত্তম কুমার, খোকন, বাবুল, দলিল উদ্দিন ও নলিবালা জোরপূর্বক জমি দখল করে রেখেছেন।

‎মাসুমা বেগম বলেন, সালিশের রায় বাস্তবায়নের জন্য বারবার চেষ্টা করেও আমি জমিতে প্রবেশ করতে পারছি না। উল্টো দখলদাররা আমাকে নিয়মিত ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। আমি এখন চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।
‎তিনি আরও বলেন, আমি একজন নিঃসন্তান অসহায় বিধবা। আমার সংসারে কেউই নেই। এই জমিটুকুই আমার জীবিকার একমাত্র অবলম্বন। কিন্তু প্রভাবশালীরা জোরপূর্বক জমি দখল করে আমাকে পথে বসানোর চেষ্টা করছে।

‎ভুক্তভোগী জানান, স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করেও কোনো কার্যকর প্রতিকার পাননি। বরং দখলদাররা আরও বেপরোয়া হয়ে উঠছে। নিরাপত্তাহীনতার কারণে তিনি মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন বলেও উল্লেখ করেন।
‎উপায়ান্তর না দেখে তিনি গণমাধ্যমের শরণাপন্ন হয়েছেন এবং প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও১৯৮ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে তার প্রাপ্য ১৫ একর জমি বুঝিয়ে দেওয়া এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা