September 9, 2026, 1:55 pm
শিরোনাম :
নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী বাংলার যমিনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস মিছিল গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ মুকসুদপুর জলিলপাড়ের ‘বৌদির সিঙ্গারা’: হালাল-হারাম নিয়ে স্থানীয় মহলে আলোচনা

বিএনপি নেতার আলী আমজাদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ রফিকুল ইসলাম টিটু ,ধর্মপাশা (সুনামগঞ্জের) ধর্মপাশা

বিএনপি নেতার আলী আমজাদের
২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ রফিকুল ইসলাম টিটু ,ধর্মপাশা
(সুনামগঞ্জের) ধর্মপাশা

উপজেলা বিএনপির আমৃত্যু সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক ও সেলবরষ ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক সফল চেয়ারম্যান জননেতা মরহুম আলী আমজাদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলের শুরুতে প্রয়াত নেতার রাজনৈতিক জীবন ও দলের প্রতি তার অবদান নিয়ে আলোচনা করা হয়।

শনিবার (৪ এপ্রিল) বিকাল ২টায় উপজেলা দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এর আয়োজন করেন।

এতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব খান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বিএসসি, সদস্য মাহবুব আলম হাদিস, সাবেক সহ-সভাপতি আনফর আলী, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির তালুকদার, সাইফুর রহমান কাঞ্চন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী মড়ল, সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ,কৃষকদলের আহ্বায়ক ফারুক আহমেদ, জউপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল মন্নাফ তালুকদার, শ্রমিকদল সভাপতি আবুল কাসেম, ছাত্রদল আহ্বায়ক ওবায়দুর মজুমদার, সদস্য সচিব সারোয়ার হোসেন প্রমুখ।

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা