August 14, 2026, 6:48 pm
শিরোনাম :
মুকসুদপুর থানার ওসি আব্দুলা আল মামুন সম্মানিত নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ ​নীলফামারী জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও গ্রেফতার গোপালগঞ্জে ১৫ আগস্ট ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার, বিজিবি মোতায়েন নীলফামারীতে সাপের কামড়ে, শিশুসহ ২ জনের মৃত্যু শিবগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস উপকূলীয় মানুষের দুর্যোগঝুঁকি নিয়ে চট্টগ্রামে নাগরিক গোলটেবিল কথা বলবেন ভোলার- মাকসুদ বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ: দ্বীনি শিক্ষা ও রূহানি সাধনার এক অনন্য কেন্দ্র নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম গোপালগঞ্জে শপিংমল মার্কেট দোকান বন্ধের অভিযান

‎জালাল উদ্দীন কলেজের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

‎মোঃ আরিফ হোসেন। নোয়াখালী প্রতিনিধি

‎জালাল উদ্দীন কলেজের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

‎মোঃ আরিফ হোসেন।
নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান জালাল উদ্দীন ডিগ্রী কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কলেজ শাখায় একাদশ শ্রেণীতে ভর্তি শিক্ষার্থীদের নবীন বরণ ও প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর নোয়াখালী বেগমগঞ্জের চৌরাস্তা সংলগ্ন জালাল উদ্দীন ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ ও সকাল ১০ টার দিকে সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশে কলের অধ্যক্ষ রশিদ আহাম্মদের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নোয়াখালী জেলা যুবদলের সভাপতি ও জালাল উদ্দীন ডিগ্রী কলেজের সভাপতি মন্জুরুল আজিম সুমন।

এই সময় প্রধান অতিথির বক্তব্যে সুমন বলেন, শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টায় পূর্ণতা পায়। সন্তানদের সঠিক পথে রাখতে অভিভাবকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ঘর থেকেই তারা ন্যায়, পরিশ্রম ও শৃঙ্খলার শিক্ষা নেয়। তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীদের শুধু জ্ঞান নয়, নৈতিকতা, সময় ব্যবস্থাপনা ও মানবিক মূল্যবোধেও গড়ে তুলতে হবে।

সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য সুন্দর স্বপ্ন দেখাতে হবে । যে স্বপ্ন বাস্তবায়নের সে আগ্রহী হবে। সন্তান যেন মোবাইল বা নেশায় আসক্ত না হয়, সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে। বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার মান দেখে সুমন সন্তোষ প্রকাশ করে বলেন, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে।

উক্ত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। আর অভিভাবকদের অংশগ্রহণে দিনটি পরিণত হয় এক উৎসবমুখর মিলন মেলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা