বুড়িমারীতে খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ, অসুস্থ ৯জন হাসপাতালে
আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাটের পাটগ্রামে খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৯ জন অসুস্থ হয়ে পড়েছেন শিশু সহ।
তাদের মধ্যে গুরুত্বর অসুস্থ তিন জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) রাত ৯ টার দিকে বুড়িমারী ইউনিয়নের গুড়িয়াটারী এলাকার ৮ নং ওয়ার্ডে এমন ঘটনাটি ঘটে।
স্হানীয় সূত্রে জানায়, গোপনে কে বা কারা ভাতের হাঁড়িতে ওষুধ মিশিয়ে রাখে। এই ভাত খেয়ে পরিবারের লোকজন অচেতন হলে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
ভুক্তভোগী পরিবারে আলম নামে এক ব্যক্তির সকাল থেকে আসা যাওয়া ছিলো। পেশায় তিনি মিষ্টি আলু বিক্রেতা নামে এলাকায় পরিচিত।
মিষ্টি আলু (আংগালু) দেওয়ার কথা বলে ভাতের সাথে ওষুধ মিশিয়ে দেয় বলে ধারণা করছেন ভুক্তভোগী পরিবারটি।