September 10, 2026, 2:38 pm
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি ডিমলায় দুর্যোগকবলিত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ চুরি আতঙ্কে অস্থির রায়গঞ্জের জনগণ হিন্দু যুবকের প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা

দলের প্রয়োজনে কোটি টাকা খরচে নির্বাচনী লড়াই, অসুস্থতা কাটিয়ে ফিরলেন হুমায়ুন কবির চৌধুরী

মোঃ আরিফ হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধি

দলের প্রয়োজনে কোটি টাকা খরচে নির্বাচনী লড়াই, অসুস্থতা কাটিয়ে ফিরলেন হুমায়ুন কবির চৌধুরী ।

মোঃ আরিফ হোসেন।
নোয়াখালী জেলা প্রতিনিধি।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে যুবদল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন হুমায়ুন কবির চৌধুরী।

নির্বাচন চলাকালীন সময়ে প্রচার-প্রচারণা ও বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, দলকে সমর্থন দিতে ব্যক্তিগতভাবে প্রায় ১ কোটি টাকা ব্যয় করেন এবং দিন-রাত পরিশ্রম করে নির্বাচন কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

নির্বাচন শেষে অতিরিক্ত পরিশ্রমের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন হুমায়ুন কবির চৌধুরী।

পরবর্তীতে চিকিৎসা গ্রহণের পর বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

দলীয় নেতাকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং নির্বাচনে তার অবদানকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন।

তার মানবিক কর্মকাণ্ড; বিশেষ করে দরিদ্র ও আসহায় মানুষদের চিকিৎসা সেবায় সহযোগিতা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিভিন্নভাবে শিক্ষা সহায়তা, বেকার যুবকদের কর্মসংস্থান তৈরিতে আন্তরিক সহযোগিতাসহ বিভিন্ন জনহিতকর বিষয়ে আমরা আরো অবগত রয়েছি।

‎তিনি বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মফস্বল থেকে রাজধানী ঢাকা পর্যন্ত ছাত্র, যুব, তরুণ ও সমাজসচেতন মহলে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন বলে দৃশ্যমান।

‎সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক কিংবা অরাজনৈতিক মহলে অপতথ্য কিংবা মনগড়া ট্যাগ লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা