রায়পুরে ৫০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে যুবক
আরমান গাজী
রায়পুর উপজেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইব্রাহিম খলিল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধুপুর এলাকায়, লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের পশ্চিম পাশে দারুল কোরআন ইসলামী একাডেমির (বন্ধ) সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ইব্রাহিম খলিল রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মিয়া বাড়ীর বাসিন্দা মনির আহাম্মদের ছেলে।
পুলিশ জানায়, তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।