September 10, 2026, 3:58 pm
শিরোনাম :
শাহজাদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি ডিমলায় দুর্যোগকবলিত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ চুরি আতঙ্কে অস্থির রায়গঞ্জের জনগণ হিন্দু যুবকের প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ

সম্পত্তির ভাগ নিয়ে ক্ষোভ: গাইবান্ধায় বাবার কবর ভাঙচুর করল ছোট ছেলে

মোঃ মহিবুল্লাহ মেহেদী বিশেষ প্রতিনিধি, গাইবান্ধা

সম্পত্তির ভাগ নিয়ে ক্ষোভ: গাইবান্ধায় বাবার কবর ভাঙচুর করলেন ছোট ছেলে

মোঃ মহিবুল্লাহ মেহেদী
বিশেষ প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধায় জমির ভাগ কম পাওয়ার অভিযোগে ক্ষোভে নিজের জন্মদাতা পিতার কবরের বেড়া ও স্থাপনা ভাঙচুর করার এক মর্মান্তিক ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালের তাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি শাহ আলম মিয়া শালু, যিনি একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য বলে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মৃত আব্দুল মান্নান মিয়া জীবদ্দশায় তার প্রায় ৪ বিঘা জমি পাঁচ ছেলের মধ্যে ভাগ করে দেন। বণ্টন অনুযায়ী দ্বিতীয় ছেলে ইকবাল মিয়ার অংশে বাবার কবরস্থানটি পড়ে। তবে ছোট ছেলে শাহ আলম মিয়া শালুর অভিযোগ, তার মেজো ভাইকে বেশি জমি দেওয়া হয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।

এরই জেরে মঙ্গলবার দুপুরে শাহ আলম মিয়া শালু পিতার কবরের ওপর উঠে কবরের বেড়া ও আশপাশের স্থাপনা ভাঙচুর করেন এবং জায়গাটি নিজের বলে দাবি করেন বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, অবসরপ্রাপ্ত সেনাসদস্য হওয়ায় শাহ আলম মিয়া শালু এলাকায় প্রভাব বিস্তার করে চলেন। কেউ তার বিরুদ্ধে কথা বললে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক বলেন, “পিতার কবরের ওপর এমন আচরণ অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীর শাস্তি দাবি করছি।”

ঘটনার বিষয়ে অভিযুক্ত শাহ আলম মিয়া শালুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে খোলাহাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই বলেন, “খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। একজন সন্তানের পক্ষ থেকে পিতার কবরের প্রতি এমন আচরণ সত্যিই অত্যন্ত বেদনাদায়ক।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা