September 10, 2026, 6:33 pm
শিরোনাম :
শাহজাদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি ডিমলায় দুর্যোগকবলিত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ চুরি আতঙ্কে অস্থির রায়গঞ্জের জনগণ হিন্দু যুবকের প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ

ঈদুল ফিতর উপলক্ষে কর্ণফুলী উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানালেন জনাব, সেলিম উদ্দিন

ইব্রাহিম হাওলাদার

ঈদুল ফিতর উপলক্ষে কর্ণফুলী উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানালেন সেলিম উদ্দিন সেলিম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্রমিক অধিকার পরিষদ (জিওপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মোঃ সেলিম উদ্দিন সেলিম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ ও খুশির বার্তা নিয়ে আসে। এই আনন্দকে সবার মাঝে ভাগাভাগি করে নিতে হবে এবং ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে একটি শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী কর্ণফুলী উপজেলা গড়ে তুলতে চাই। আমি সর্বস্তরের মানুষের সুখ-দুঃখের সাথী হতে চাই এবং আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে ভবিষ্যতে জনকল্যাণমূলক কাজ করে যেতে চাই।”

সেলিম উদ্দিন সেলিম আশাবাদ ব্যক্ত করে বলেন, কর্ণফুলী উপজেলার জনগণ তাকে সেবা করার সুযোগ প্রদান করবে এবং তিনি এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও মানুষের কল্যাণে কাজ করবেন।

শুভেচ্ছা বার্তার শেষে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে সকলের রোজা ও ইবাদত কবুলের দোয়া কামনা করেন এবং পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার জীবনে বয়ে আনুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক। সবাই সুখে-শান্তিতে জীবন যাপন করুন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা