September 11, 2026, 7:29 pm
শিরোনাম :
শাহজাদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি ডিমলায় দুর্যোগকবলিত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ চুরি আতঙ্কে অস্থির রায়গঞ্জের জনগণ হিন্দু যুবকের প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ

রায়গঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা চাল জব্দ

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

রায়গঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা চাল জব্দ

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের রায়গঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা চাল অবৈধভাবে মজুদ করার অভিযোগে জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাঁকাই দক্ষিণ পাড়া এলাকায় জনৈক মোন্নাফ আলীর বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ধামাইনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ও তার ছেলে জহুরুল ইসলাম খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে অবৈধভাবে মজুদ করে রেখেছিলেন। এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে অভিযুক্তরা গণমাধ্যমকর্মীদের প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল খালেক পাটোয়ারী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অবৈধভাবে মজুদ করা ১৫ বস্তা চাল জব্দ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী জানান, সরকারি নিয়ম অনুযায়ী ডিলার ছাড়া অন্য কারও কাছে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদ বা সংরক্ষণ করা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। জব্দকৃত চালগুলো বর্তমানে সরকারি খাদ্য গুদামে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা