August 16, 2026, 10:27 pm
শিরোনাম :
পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী বাংলার যমিনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস মিছিল গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ মুকসুদপুর জলিলপাড়ের ‘বৌদির সিঙ্গারা’: হালাল-হারাম নিয়ে স্থানীয় মহলে আলোচনা ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস পালন করলো ছাত্র শিবির নিলফামারী ১৫ আগস্ট নেই কোনো আয়োজন, নিরাপত্তার চাদরে ঢাকা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি

গোপালগঞ্জে সাংবাদিক এম,টি রহমান মাহামুদ কে প্রান নাশের হুমকি

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে সাংবাদিক এম,টি রহমান মাহামুদ কে প্রান নাশের হুমকি

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ জেলা শহরের প্রধান পোস্ট অফিসের মোড়, মডেল স্কুল রোডের মৃত ফজলুর রহমানের ছেলে এম, টি রহমান মাহামুদকে মুঠোফোনে প্রাণ নাশের হুমকি ও নানা ধরনের ভীতি প্রদান করার অভিযোগ উঠেছে।

তিনি গোপালগঞ্জের একজন পেশাদার, সাহসী ও বস্তুনিষ্ঠ একজন সাংবাদিক। বর্তমানে তিনি জাতীয় “দৈনিক সকালের সময়” পত্রিকার স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত আছেন। এছাড়া তিনি অসহায় ও দরিদ্রদের বিপদের বন্ধু হিসাবে সুপরিচিত।

আজ মঙ্গলবার (১৭ই মার্চ)সকালে সাংবাদিক মাহামুদকে মুঠোফোনে বারবার হুমকির ব্যপারে তিনি নিজে বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

লিখিত অভিযোগে পাওয়া যায়, বিগত ১ মাস যাবৎ বিভিন্ন সময় অজ্ঞাতনামা কে বা কারা ০১৩০০-৮৩০৯৬২ মোবাইল নম্বর থেকে তার নিজ ব্যবহৃত ০১৭৬৬-৩৩৩৭৫৫ মোবাইল নম্বরে ফোন করে তাকে প্রাণ নাশের ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এরই ধারাবাহিকতায় ইং-১৭/০৩/২০২৬ তারিখ সকাল ৯.৩৫ ঘটিকায় তিনি মডেল স্কুল রোডে অবস্থান কালে অজ্ঞাতনামা কে বা কারা ০১৩০০-৮৩০৯৬২ তার নিজ ব্যবহৃত ০১৭৬৬-৩৩৩৭৫৫ মোবাইল নম্বরে ফোন করিয়া তাকে প্রাণ নাশের ভয়ভীতি প্রদর্শন করে। তিনি তার পরিচয় পেশায় একজন সাংবাদিক উল্লেখ্য করে লিখিত সাধারণ ডায়েরিটি করেন।

এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক মাহামুদ বলেন, আমি একজন পেশাদার সাংবাদিক। আমি সবসময় সত্য, বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাস করি। আমাকে যারা প্রাণ নাশের হুমকি ও নানাবিধি ভয়ভীতি প্রদর্শন করছে তাদেরকে আমি চিনি বলে মনে হয় না। উপরোক্ত বিষয়টি নজরে এনে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা