August 18, 2026, 1:04 am
শিরোনাম :
নীলফামারীতে ২ হাজার বৃক্ষরোপণ করল ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী

রায়গঞ্জে এএসআইকে পেছন থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত, দুইজন গ্রেপ্তার

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

রায়গঞ্জে এএসআইকে মারধর, দুইজন গ্রেপ্তার

মো: সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা
প্রতিনিধি,সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের রায়গঞ্জে আসামি ধরতে গিয়ে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) মারধরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চান্দাইকোনা ইউনিয়নের ক্ষুন্দ্র দৌলতপুর গ্রামের মনিরুল ইসলাম (২৮) ও কোদলাদিগি (গোদাইপুর) গ্রামের জাহাঙ্গীর আলম (৪০)।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় এএসআই মামুনুর রশিদ সাদা পোশাকে সঙ্গীয় ফোর্স নিয়ে ষোলমাইল এলাকায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গেলে তাকে পেছন থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়। আহত অবস্থায় তাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে।

রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা