September 21, 2026, 10:53 pm
শিরোনাম :
গাছ লাগিয়ে দেশ সাজাতে অনন্য উদ্যোগ: রংপুরে আনসার ও ভিডিপি গোপালগঞ্জেয ডিবি পুলিশ পৃথক অভিযানে ২ কেজি গাজা সহ ২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ভোলার তজুমুদ্দিনে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন দুষ্কৃতিকারী আটক গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক জ্বালানি তেলের রাতারাতি বাড়তি মুনাফার লোভ, প্রতিবাদ করায় ফিলিং স্টেশন মালিকের রডের আঘাতে রক্তাক্ত গ্রাহক! আর শোনা হলো না কীর্তন, জলঢাকায় পিকআপের ধাক্কায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ প্রাণ গেল স্বামীর বরিশালের মেহেন্দিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয় ডিমলায় আনসার-ভিডিপির ১০ দিনের প্রশিক্ষণে চতুর্থ দিনে দুর্যোগ মোকাবিলা প্রশিক্ষণ গোলমুন্ডার হলদি বাড়িতে জমি নিয়ে বিরোধ : সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত নেত্রকোনা জেলার দুর্গম থানা খালিয়াজুড়ি তে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি

জয়পুরহাটে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা

সেলিম হোসেন রুবেল জয়পুরহাট জেলা

জয়পুরহাটে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জয়পুরহাটে জমে ওঠেছে ঈদের কেনাকাটা।রমজানের মাঝামাঝি সময় থেকে শহরের বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। সকাল থেকে রাত পর্যন্ত পরিবার-পরিজন নিয়ে মানুষ নতুন পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী কিনতে বাজারে ভিড় করছেন।

জয়পুরহাট শহরের নিউ মার্কেট, সদর রোড, পূর্ব বাজার কাপড়পট্টি, এনামুল হক মার্কেট, শাহজাহান আলী মার্কেট, বিপণী বিতানসহ বিভিন্ন মার্কেটে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এসব মার্কেটে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের জন্য বিভিন্ন ধরনের পোশাক,জুতা, প্রসাধনী ও অন্যান্য পণ্যের ব্যাপক বেচাকেনা চলছে।

বিক্রেতারা জানান, রমজানের প্রথম দিকে বিক্রি কম থাকলেও দ্বিতীয় সপ্তাহ থেকে একটু বিক্রি বেড়েছে। বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে থ্রি-পিস, শাড়ি, লেহেঙ্গা ও পাঞ্জাবির চাহিদা বেশি। শিশুদের পোশাকের বিক্রিও বেশ ভালো চলছে বলে জানান ব্যবসায়ীরা।

কয়েক জন ক্রেতাদের সাথে কথা বললে তারা জানান,পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক কেনা ঈদের আনন্দের অন্যতম অংশ। তাই ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাজারে মানুষের ভিড় বাড়ছে।

ব্যবসায়ীরা আশা করছেন, ঈদের আগের কয়েক দিন কেনাকাটা আরও বাড়বে এবং এতে তাদের ব্যবসায় ভালো লাভ হবে।

জয়পুরহাট পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন,ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা