September 11, 2026, 7:28 pm
শিরোনাম :
শাহজাদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি ডিমলায় দুর্যোগকবলিত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ চুরি আতঙ্কে অস্থির রায়গঞ্জের জনগণ হিন্দু যুবকের প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ

লোহাগাড়ার চুনতি বাগানপাড়ায় স্ক্যাভেটর দিয়ে পাহাড় কাটা, বাধা দিতে গিয়ে ব্যক্তি রক্তাক্ত

নুরুল আমিন লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি

লোহাগাড়ার চুনতি বাগানপাড়ায় স্ক্যাভেটর দিয়ে পাহাড় কাটা, বাধা দিতে গিয়ে ব্যক্তি রক্তাক্ত।

নুরুল আমিন লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের বাগানপাড়া এলাকায় প্রকাশ্যে হাই পাওয়ার স্ক্যাভেটর দিয়ে পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছে, ফলে এলাকার প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন স্ক্যাভেটর দিয়ে পাহাড় কেটে ট্রাকযোগে বিভিন্ন স্থানে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে। এতে পাহাড় ধসে পড়ার ঝুঁকি বাড়ছে এবং আশপাশের বসতবাড়ি ও পরিবেশ হুমকির মুখে পড়েছে।
এদিকে (১৩ মার্চ)শনিবার রাতে পাহাড় কাটার এ কর্মকাণ্ডে বাধা দিতে গেলে এক ব্যক্তিকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। স্থানীয়রা জানান, অবৈধ পাহাড় কাটার প্রতিবাদ করায় তাকে হামলার শিকার হতে হয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অবৈধ পাহাড় কাটা বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা