September 11, 2026, 8:10 pm
শিরোনাম :
রাজৈরে সোলার লাইট ও গ্রামের প্রবেশদ্বারে নান্দনিক তোরণ নির্মাণ গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক শাহজাদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি ডিমলায় দুর্যোগকবলিত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ চুরি আতঙ্কে অস্থির রায়গঞ্জের জনগণ হিন্দু যুবকের প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমান জাল বিদেশি কারেন্সি ও জাল পাসপোর্ট সহ জাল টাকা কারবারী চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার ০১

মোঃ শহিদুল ইসলাম নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমান অবৈধ জাল বিদেশি কারেন্সি ও জাল পাসপোর্ট সহ ০১ জন জাল টাকা কারবারী চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার।

মোঃ শহিদুল ইসলাম নীলফামারী প্রতিনিধি

আজ ১৩ মার্চ ২০২৬,
১২/০৩/২০২৬ খ্রিঃ তারিখ পুলিশ সুপার, নীলফামারী মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমান এর তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন নিতাই ইউনিয়নের অন্তর্গত বাড়ি মধুপুর ফুলবাড়ী (আবাসন) গুচ্ছগ্রামের মোঃ মমিজুল ইসলাম এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ মমিজুল ইসলাম (৩০), পিতা- মোঃ নূর হোসেন, সাং- বাড়ি মধুপুর ফুলবাড়ী (আবাসন), স্থায়ী সাং- কুঠিয়াল পাড়া, ইউপি-নিতাই, থানা-কিশোরগঞ্জ, জেলা- নীলফামারী থানা-কিশোরগঞ্জ, জেলা-নীলফামারীকে আটক করা হয়। ধৃত আসামী মমিজুল এর শয়ন ঘরের খাটের তোষকের নিচ হইতে অবৈধ জাল বিদেশী কারেন্সী (মালেশিয়ান ১০০ রিঙ্গিত নোট ৫৮০ টি, সৌদি আরবের ১০০ রিয়াল নোট ৯০ টি, সৌদি আরবের ৫০০ রিয়াল নোট ১৯০ টি, থাইল্যান্ড এর ১০০০ বাথ নোট ১৯০ টি, থাইল্যান্ড এর ৫০০ বাথ নোট ২৯০ টি) ও ০৬ (ছয়) টি পাসপোর্ট এবং ০১ টি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে ধৃত আসামী মোঃ মমিজুল ইসলাম অপরাপর পলাতক সহযোগী আসামী সহ জব্দকৃত আলামত প্রতারণার উদ্দেশ্যে বিভিন্ন দেশের কারেন্সি নোট (মালেশিয়ান রিঙ্গিত, সৌদি রিয়াল, থাইল্যান্ডের বাথ) কাগজের জাল নোট তৈরী, খাটি হিসেবে ব্যবহার ও সংরক্ষণের মত অপরাধ করার সহিত জড়িত থাকার স্বপক্ষে সাক্ষ্য প্রমান পাওয়া যাইতেছে।

গৃহিত ব্যবস্থাঃ- ধৃত আসামীর বিরুদ্ধে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার মামলা নং-১৮, জিআর নং-৭৩/২৬ তারিখ-১২/০৩/২০২৬ ইং, ধারা- বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সালের ২৫-ক তৎসহ পেনাল কোড আইনের ৪৮৯-খ/৪৮৯-গ। রুজু করা হইয়াছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা