August 14, 2026, 7:43 pm
শিরোনাম :
মুকসুদপুর থানার ওসি আব্দুলা আল মামুন সম্মানিত নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ ​নীলফামারী জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও গ্রেফতার গোপালগঞ্জে ১৫ আগস্ট ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার, বিজিবি মোতায়েন নীলফামারীতে সাপের কামড়ে, শিশুসহ ২ জনের মৃত্যু শিবগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস উপকূলীয় মানুষের দুর্যোগঝুঁকি নিয়ে চট্টগ্রামে নাগরিক গোলটেবিল কথা বলবেন ভোলার- মাকসুদ বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ: দ্বীনি শিক্ষা ও রূহানি সাধনার এক অনন্য কেন্দ্র নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম গোপালগঞ্জে শপিংমল মার্কেট দোকান বন্ধের অভিযান

মাগুরার শালিখায় প্রাথমিক শিক্ষা অফিসকে ঘিরে গভীর ষড়যন্ত্রের অভিযোগ

জসীম উদ্দীনঃ শালিখা (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শালিখায় প্রাথমিক শিক্ষা অফিসকে ঘিরে গভীর ষড়যন্ত্রের অভিযোগ

জসীম উদ্দীনঃ শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ

মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে ঘিরে একটি গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি মহল বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে শিক্ষা অফিসের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিভিন্ন কার্যক্রম ও উন্নয়নমূলক উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করতে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস নিয়মিত বিভিন্ন কর্মসূচি ও তদারকি কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে কিছু ব্যক্তি বা গোষ্ঠী ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে এসব কার্যক্রমকে ভিন্নভাবে উপস্থাপন করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।
শিক্ষা সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, শিক্ষা ব্যবস্থাকে ঘিরে কোনো ধরনের ষড়যন্ত্র বা অপপ্রচার কাম্য নয়। এতে শিক্ষা কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
সচেতন মহলের মতে, প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঘিরে কেউ যেন কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে সরকারের নজর দেওয়া প্রয়োজন। একই সঙ্গে শিক্ষা কার্যক্রম যাতে নির্বিঘ্নে চলতে পারে এবং কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না হয় সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা