September 11, 2026, 8:09 pm
শিরোনাম :
রাজৈরে সোলার লাইট ও গ্রামের প্রবেশদ্বারে নান্দনিক তোরণ নির্মাণ গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক শাহজাদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি ডিমলায় দুর্যোগকবলিত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ চুরি আতঙ্কে অস্থির রায়গঞ্জের জনগণ হিন্দু যুবকের প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে

পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আব্দুস সামাদ আহত

আব্দুস সামাদ, পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি

পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আব্দুস সামাদ আহত

আব্দুস সামাদ, পাটগ্রাম
লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রামে ফরহাদ হোসেন লিটন নামে এক ইউপি সদস্যের হামলায় প্রেস ফাইভের সদস্য ও উপজেলা জিয়া পরিষদের প্রচার সম্পাদক সাংবাদিক আব্দুস সামাদ আহত। আব্দুস সামাদ জাতীয় দৈনিক ঘোষণার লালমনিরহাট প্রতিনিধি হিসেবে কর্মরত।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে শ্রীরামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এ ধরনের ঘটনা ঘটে।

ঘটনাসূত্রে জানা যায়, শ্রীরামপুর ইউনিয়নে রাস্তার ঢালাই ও সংস্কার কাজের তথ্য সংগ্রহ ও ছবি তুলতে গেলে জামায়াত নেতা ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরহাদ হোসেন লিটন সাংবাদিক আব্দুস ছামাদের উপর ক্ষিপ্ত হন।

বাকবিতন্ডার এক পর্যায়ে ইউপি সদস্য লিটন ও তার ভাই সামাদের মোবাইলের ছবি ও ভিডিও ধারণে বাধা দিয়ে এলোপাতাড়িভাবে পিটানো শুরু করেন। এতে আব্দুস সামাদ আহত হলে প্রেসক্লাব পাটগ্রাম এর সাধারণ সম্পাদক সাইফুল সবুজ ও যুগ্ন সাধারণ সম্পাদক সাফি উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল সবুজ বলেন, শ্রীরামপুর ইউনিয়নে কাবিটার কাজে অনিয়মের ছবি ও ভিডিও ধারণ করার সময় ইউপি সদস্য ফরহাদ হোসেন লিটন আমাদের উপর চড়াও হন। তিনি আমাদের উদ্দেশ্যে করে অশ্লীল শব্দোচ্চারণের মাধ্যমে একপর্যায়ে সাংবাদিক আব্দুস সামাদকে পিটিয়ে আহত করে। পরিবেশ পরিস্থিতি অনূকূলে না থাকায় আহত সামাদকে নিয়ে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করানো হয়।

আহত আব্দুস সামাদ বলেন, রাস্তার অনিয়মের ছবি তুলতে গেলে লিটন মেম্বার এসে আমাকে ধাক্কা দেয় এবং বাঁধা প্রদান করার এক পর্যায়ে তার ছোট ভাইসহ আমার বুকে ও পিঠে কিল ঘুসি মেরে আহত করে। আমি অবিলম্বে হামলাকারী এই লিটন মেম্বারের বিচার দাবি করছি।

এ বিষয়ে ইউপি সদস্য ফরহাদ হোসেন এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও কোন সাড়া পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা