জুলাই শহীদদের পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও আর্থিক সহায়তা দিল সিরাজগঞ্জ জেলা জামায়াত
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রঞ্জু, সুমন ও আব্দুল লতিফের পরিবারের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সম্মানিত আমীর মাওলানা শাহীনুর আলম।
আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সংগ্রামী সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম, শহর জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল লতিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, জুলাই আন্দোলনের শহীদরা জাতির গর্ব ও প্রেরণা। তাদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়। তারা সবসময় শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় নেতারা বলেন, “জুলাই শহীদরা আমাদের প্রেরণা, তাই আমরা তাদের কখনো ভুলতে পারি না।”