August 15, 2026, 10:18 pm
শিরোনাম :
ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস পালন করলো ছাত্র শিবির নিলফামারী ১৫ আগস্ট নেই কোনো আয়োজন, নিরাপত্তার চাদরে ঢাকা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সুন্দরগঞ্জে জমি বিরোধে হামলা, ভিডিপি দলনেতা-দলনেত্রীসহ আহত ১০ রায়গঞ্জের টিটিসি ধানগড়াতেই চাই মুকসুদপুর থানার ওসি আব্দুলা আল মামুন সম্মানিত নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ ​নীলফামারী জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও গ্রেফতার

রায়গঞ্জে এসএসসি ব্যাচ ২০২৪-এর উদ্যোগে বন্ধুদের ইফতার আয়োজন

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

এসএসসি ব্যাচ ২০২৪-এর উদ্যোগে বন্ধুদের ইফতার আয়োজন

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

উপজেলা সদর সরকারি প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে এসএসসি ব্যাচ ২০২৪-এর বন্ধুদের উদ্যোগে এক আন্তরিক ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করা এবং সবাইকে একসাথে সময় কাটানোর উদ্দেশ্যে এই আয়োজন করা হয়।

মোট প্রায় ৩৮ জন বন্ধু এই ইফতার মাহফিলে অংশ নেন। তবে প্রস্তুতি রাখা হয়েছিল প্রায় ৪০ জনের জন্য। প্রত্যেকে ২০০ টাকা করে চাঁদা দিয়ে এই আয়োজন সম্পন্ন করা হয়।
ইফতারের মেনুতে ছিল কাচ্চি বিরিয়ানি (মাংস ও ডিম), সালাদ, খেজুর ও ঘোল।

আয়োজকদের পক্ষ থেকে মোহাম্মদ আকাশ বলেন, “সবকিছু ঠিকঠাক রাখার চেষ্টা করেছি। আমরা উদ্যোগ নেওয়ার পর সবাইকে জানাই, এরপর সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়ে এই ইফতার আয়োজন করা হয়। বন্ধুদের নিয়ে সুন্দর একটি আয়োজন করতে পেরে ভালো লাগছে।”

অন্য আয়োজক ইমতিয়াজ রুবেল বলেন, “আমি ও আকাশ মিলে টাকা সংগ্রহ করেছি সাথে সিমান্ত ছিলো। পরে সবাইকে জানানো হয় এবং সবার সহযোগিতায় একটি ভালো ইফতার আয়োজন করা সম্ভব হয়েছে।”

অংশগ্রহণকারী রতন মালটা (১৮) বলেন, “আমি বিষয়টি জানার পর চাঁদা দিই এবং বন্ধুদের সাথে একসাথে কাচ্চি বিরিয়ানি খেয়ে ইফতার করি। সবার সাথে একসাথে থাকতে পেরে খুব ভালো লেগেছে।”

ফারদিন বলেন, “আয়োজনের সাথে পরে যুক্ত হলেও শেষ পর্যন্ত আমরা সবাই মিলে কাজ করেছি। বন্ধুদের নিয়ে এমন আয়োজন সত্যিই আনন্দের।”

এছাড়া ইয়ামিন বলেন, “বন্ধুদের কাছ থেকে বিষয়টি শুনে আমি নিজেও আগ্রহ প্রকাশ করি এবং নিজের দায়িত্বে বিভিন্ন কাজে অংশ নিই। এখন অনেকেই বাইরে পড়াশোনা করি, তাই ঈদের আগে সবার একসাথে হওয়া খুব ভালো লাগার বিষয়।”

আয়োজকদের মধ্যে ছিলেন সিমান্ত, আকাশ, রুহুল, ইয়ামিন, সাব্বিরসহ আরও কয়েকজন বন্ধু। পুরো আয়োজনটি ভিডিও ধারণও করা হয় যাতে এই স্মৃতি ভবিষ্যতে ধরে রাখা যায়।

বন্ধুরা জানান, এটি তাদের সব বন্ধু থাকার কথা থাকলে তেমন বড় আয়োজন হওয়ায় কিছু ভুল-ত্রুটি থাকতে পারে, তবে সবার সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তারা ভবিষ্যতেও এমন মিলনমেলা ও ইতিবাচক আয়োজন করার আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা