September 12, 2026, 9:42 pm
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিলের উদ্যোগে ৫০তম সুবর্ণ জয়ন্তী ও ইছালে সওয়াব মাহফিল গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু ডোমারে মাদকসহ ‘মাদক সম্রাজ্ঞী’ রুপা বেগম আটক গৌরবের ২৫ বছরে হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদ রজতজয়ন্তী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজৈরে সোলার লাইট ও গ্রামের প্রবেশদ্বারে নান্দনিক তোরণ নির্মাণ গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক শাহজাদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি

টুঙ্গিপাড়ায় সাংবাদিক ও পুলিশের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া প্রতিনিধি

টুঙ্গিপাড়ায় সাংবাদিক ও পুলিশের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সাংবাদিক পরিচয় ও থানার পুলিশের নাম ব্যবহার করে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আকিমুদ্দিন শেখ টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া উপজেলার পাচকাহনিয়া গ্রামের আমিনুর শেখ (পিতা: আইয়ুব আলী শেখ) সাংবাদিক পরিচয় ব্যবহার করে একই এলাকার বাসিন্দা আকিমুদ্দিন শেখ (পিতা: বজলু শেখ)-এর কাছ থেকে তার ছেলে লাবু শেখের নামে থাকা একটি মামলার নাম কেটে দেওয়ার কথা বলে এবং পুলিশে গ্রেপ্তার না করার আশ্বাস দিয়ে আনুমানিক ৩০ হাজার টাকা গ্রহণ করেন।
অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে ওই ব্যক্তি আবার নতুন মামলার ভয় দেখিয়ে আকিমুদ্দিন শেখের কাছে আরও ২০ হাজার টাকা দাবি করেন। এ সময় তিনি টুঙ্গিপাড়া থানার পুলিশের নাম ব্যবহার করে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন এবং টাকা না দিলে আইনি জটিলতায় ফেলার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভুগী বলেন, আমিনুর শেখ টুঙ্গিপাড়া থানার সাথে ভালো সম্পর্কের কথা বলে, একাধিক মানুষের কাছের থেকে মামলার নাম কাটিয়ে এবং থানা থেকে ছেড়ে দিবে এই বলে অর্থ আদায় করার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী আকিমুদ্দিন শেখ অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তির এসব কার্যকলাপ প্রতারণামূলক, বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ। তিনি বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত আমিনুরের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ মেলেনি। তাই আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায় নাই।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, লিখিত অভিযোগ দায়ের করেছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা