September 11, 2026, 8:10 pm
শিরোনাম :
রাজৈরে সোলার লাইট ও গ্রামের প্রবেশদ্বারে নান্দনিক তোরণ নির্মাণ গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক শাহজাদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি ডিমলায় দুর্যোগকবলিত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ চুরি আতঙ্কে অস্থির রায়গঞ্জের জনগণ হিন্দু যুবকের প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে

চাঁপাইনবাবগঞ্জে ২০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার

মোঃ মুনিরুল ইসলাম, স্টাফরিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ২০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার

মোঃ মুনিরুল ইসলাম, স্টাফরিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ আলী হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৫। গ্রেফতারকৃত আলী হোসেন সাপ্তাহিক আইন সমাজ পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত বলে জানা গেছে।
রোববার (৮ মার্চ) দিবাগত রাত প্রায় ১টা ৫০ মিনিটে সদর থানার ১২ নম্বর চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আলী হোসেন ওই এলাকার এবরান আলীর ছেলে।
র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল শনিবার (৭ মার্চ) থেকে এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। রোববার রাত ১২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, আলী হোসেন তার বাড়িতে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ হেরোইন মজুদ করে রেখেছে।
পরে র‍্যাবের আভিযানিক দলটি তাৎক্ষণিকভাবে মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে আলী হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার হেফাজত থেকে একটি শপিং ব্যাগের ভেতরে দুটি স্বচ্ছ পলিথিন প্যাকেটে রাখা বাদামী রঙের প্রায় ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
র‍্যাব-৫ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা