September 11, 2026, 8:21 pm
শিরোনাম :
রাজৈরে সোলার লাইট ও গ্রামের প্রবেশদ্বারে নান্দনিক তোরণ নির্মাণ গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক শাহজাদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি ডিমলায় দুর্যোগকবলিত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ চুরি আতঙ্কে অস্থির রায়গঞ্জের জনগণ হিন্দু যুবকের প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে

বান্দরবানের লামায় অনুমতি ও নিলাম ছাড়াই বিদ্যুৎ অফিসে গাছ কাটার অভিযোগ

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামায় অনুমতি ও নিলাম ছাড়াই বিদ্যুৎ অফিসে গাছ কাটার অভিযোগ

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের লামায় সরকারি নিয়মনীতি উপেক্ষা করে নিলাম, অনুমতি ও মূল্য নির্ধারণ ছাড়াই বিদ্যুৎ অফিসের ভেতরে ভবন নির্মাণের জন্য গাছ কাটার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিদ্যুৎ অফিসের অভ্যন্তরে নতুন স্থাপনা নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সেই কাজের অংশ হিসেবে কয়েকটি বড় গাছ কেটে ফেলা হয়েছে।

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সরেজমিনে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করলে গাছ কাটার সত্যতা পাওয়া যায়। স্থানীয়দের দাবি, সরকারি সম্পত্তির গাছ কাটতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হয় এবং গাছের মূল্য নির্ধারণ করে নিলামের মাধ্যমে তা বিক্রির বিধান রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে লামা বিদ্যুৎ অফিসের ব্যবস্থাপনা পরিচালক আরি গৌতম চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।


অন্যদিকে বিষয়টি নিয়ে লামা বন বিভাগের সদর রেঞ্জ অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারি স্থাপনা নির্মাণের জন্য কোনো জায়গায় গাছ কাটতে হলে অবশ্যই বন বিভাগের অনুমতি নিতে হয়। পাশাপাশি গাছের মূল্য নির্ধারণ করে নিলাম প্রকাশ করতে হয়। তবে লামা বিদ্যুৎ অফিসে গাছ কাটার বিষয়ে বন বিভাগের কাছে কোনো অনুমতি চাওয়া হয়নি বলে তিনি জানান।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে এলাকাবাসীর প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা