November 12, 2026, 5:50 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

হোসেনপুরে মাদকবিরোধী অভিযানে রতন মিয়ার বাড়ি ঘেরাও

আশরাফুর রহমান রাব্বি, জেলা প্রতিনিধি (কিশোরগঞ্জ)

হোসেনপুরে মাদকবিরোধী অভিযানে রতন মিয়ার বাড়ি ঘেরাও
আশরাফুর রহমান রাব্বি, জেলা প্রতিনিধি (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার কাইছমা গ্রামে মাদক সম্রাট হিসেবে পরিচিত রতন মিয়ার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে রতন মিয়া পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রতন মিয়া এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এ সংবাদের ভিত্তিতে রবিবার (২৬ অক্টোবর ২০২৫) সকালে হোসেনপুর থানার ওসি মারুফ হোসেনের নির্দেশে এসআই মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
পুলিশ বাড়ির কাছাকাছি পৌঁছালে রতন পালিয়ে যায়। পরে বাড়িটি ঘেরাও করে তল্লাশি চালানো হলেও তাকে আটক করা যায়নি।
এসআই মোশাররফ হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আসামি পালিয়ে গেছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এদিকে ওসি মারুফ হোসেন জানান, “হোসেনপুরকে মাদকমুক্ত রাখতে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা