বান্দরবানের লামায় মোবাইল কোর্ট পরিচালনায় একজনের ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড
ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি
আজ ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ইং বুধবার
বান্দরবানের লামা উপজেলাধীন ৫ নং সরই ইউনিয়নের,কেয়াজুপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে ৬টি মামলা দায়ের ও দণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) অভিযান পরিচালনা করেন লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ। কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯(ঙ) ও ১৯(ছ) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮, ৪২ ও ৫১ ধারায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়, খাদ্যপণ্যে ক্ষতিকর রঙ মিশ্রণ এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে মোট ৬টি মামলা দায়ের করা হয়। এতে ৬ জন আসামির মধ্যে ৫ জনকে মোট ৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়ের দায়ে টিসু দাশ নামে এক দোকানদার কে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) ও স্যানিটারি ইন্সপেক্টর এবং নিরাপদ খাদ্য পরিদর্শক, লামা। এ সময় বাংলাদেশ পুলিশ-এর সদস্যরা উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় উপস্থিত ছিলেন কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির এসআই দিপন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।