September 14, 2026, 4:52 am
শিরোনাম :
বান্দরবানের রুমায় কিশোরী ধর্ষণের অভিযোগে চার যুবক আটক নীলফামারীতে মাদকবিরোধী মতবিনিময় সভা ৫ কোটি টাকার পানি শোধনাগার অচল, ১৫ দিনের আল্টিমেটাম গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিলের উদ্যোগে ৫০তম সুবর্ণ জয়ন্তী ও ইছালে সওয়াব মাহফিল গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু ডোমারে মাদকসহ ‘মাদক সম্রাজ্ঞী’ রুপা বেগম আটক গৌরবের ২৫ বছরে হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদ রজতজয়ন্তী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজৈরে সোলার লাইট ও গ্রামের প্রবেশদ্বারে নান্দনিক তোরণ নির্মাণ

খুলনা হরিণ টানা থানা ২৭ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার উদ্ধারকারী দলকে পুরস্কৃত করলেন

জুয়েল খান খুলনা বিভাগীয় প্রধান

খুলনা হরিণ টানা থানা ২৭ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার উদ্ধারকারী দলকে পুরস্কৃত করলেন।

মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি।

১৯ ফেব্রুয়ারি ২০২৬ হেডকোয়ার্টার্স কামিশনারের কার্যালয়ে কেএমপি’র হরিণটানা থানা পুলিশের সফল অভিযানে ২৭ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার ও এক মাদক কারবারি গ্রেফতার হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুরস্কৃত করলেন কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা খুলনা।

আজ এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সাহসিকতা, পেশাদারিত্ব ও দক্ষতার সাথে অভিযান পরিচালনা করে কেএমপি’র স্মরণকালের এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করায় উদ্ধারকারী টিমের সদস্য এসআই (নিঃ) মোঃ রাসেল হোসাইন, এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ রেজোওয়ান উজ্জামান, এএসআই (নিঃ) মোঃ আল মামুন, এএসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ তহিদুল ইসলাম, কনস্টেবল মোঃ হামিম মিয়া, কনস্টেবল জিএম মানিক মিয়া, কনস্টেবল সুমন কুমার সাহা এবং কনস্টেবল রায়হানদেরকে নগদ অর্থ প্রদান করা হয়। পুলিশ কমিশনার মহোদয় বলেন, মাদকের বিরুদ্ধে কেএমপি’র অবস্থান শূন্য সহনশীলতা এবং নগরীকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, ভালো কাজের স্বীকৃতি প্রদান ও পুরস্কার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহ ও প্রেরণা জোগাবে।

এসময় উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব এম, এম শাকিলুজ্জামান ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন; সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) জনাব মোঃ হুমায়ুন কবিরসহ বিভিন্ন পদমর্যদার পুলিশ সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা