September 14, 2026, 4:53 am
শিরোনাম :
বান্দরবানের রুমায় কিশোরী ধর্ষণের অভিযোগে চার যুবক আটক নীলফামারীতে মাদকবিরোধী মতবিনিময় সভা ৫ কোটি টাকার পানি শোধনাগার অচল, ১৫ দিনের আল্টিমেটাম গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিলের উদ্যোগে ৫০তম সুবর্ণ জয়ন্তী ও ইছালে সওয়াব মাহফিল গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু ডোমারে মাদকসহ ‘মাদক সম্রাজ্ঞী’ রুপা বেগম আটক গৌরবের ২৫ বছরে হাতিয়া ছাত্র কল্যাণ পরিষদ রজতজয়ন্তী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজৈরে সোলার লাইট ও গ্রামের প্রবেশদ্বারে নান্দনিক তোরণ নির্মাণ

কাউখালীতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ: অভিযুক্ত মিঠুন গ্রেফতার

শাহিন ফকির পিরোজপুর জেলা প্রতিনিধি

কাউখালীতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ: অভিযুক্ত মিঠুন গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী তরুণীকে (২৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পূর্ব আমরাজুড়ী গ্রামে এই নেক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত যুবক মিঠুনকে (৩২) আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেল আনুমানিক ৫:৩০ মিনিটে পূর্ব আমরাজুড়ী গ্রামের মো. সোহরাব হোসেন হাওলাদারের শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কন্যা খাদিজা খানম সুমাইয়া নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এসময় একই গ্রামের লিটন হাওলাদারের ছেলে মিঠুন সুমাইয়াকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সংবাদ পেয়ে কাউখালী থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত রমজান মিঠুনকে আটক করে। বর্তমানে ভিকটিম এবং অভিযুক্ত আসামি উভয়ই থানা হেফাজতে রয়েছে। ভিকটিমের মা হালিমা বেগম এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কাউখালী থানা সূত্রে জানানো হয়েছে, খবর পাওয়া মাত্রই পুলিশ ব্যবস্থা নিয়েছে। ভিকটিমের জবানবন্দি গ্রহণ ও ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পিরোজপুর
০১৭২৭৭১৯১৮১


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা