September 15, 2026, 6:45 am
শিরোনাম :

সিরাজগঞ্জে জামায়াত নেতার বাড়িতে আগুন, আতঙ্কে পরিবার সিরাজগঞ্জের উল্লাপাড়া

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জামায়াত নেতার বাড়িতে আগুন, আতঙ্কে পরিবার
সিরাজগঞ্জের উল্লাপাড়া

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

উপজেলায় জামায়াতে ইসলামীর এক নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সলঙ্গা ইউনিয়নের জগজীবনপুর গ্রামে কেএম হারুন অর রশিদের বাড়িতে আগুন দেওয়া হয়। তিনি সলঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয়দের দাবি, নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ করেছে। ঘটনার সময় বাড়িতে তার বৃদ্ধ বাবা ও ১২ বছরের ছেলে ঘুমিয়ে ছিলেন। প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন, এতে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।
ক্ষতিগ্রস্ত কেএম হারুন অর রশিদ বলেন, “নির্বাচনে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আমার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমি জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা চাই।”
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, বিষয়টি মোবাইল ফোনে জানতে পেরেছেন। ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা