November 11, 2026, 8:05 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

ডোমার–ডিমলায় ‘চাকরির জন্য এক টাকাও লাগবে না’ — নবনির্বাচিত এম পি আব্দুস সাত্তার

মোঃ সোহেল রানা, ডোমার উপজেলা প্রতিনিধি

ডোমার–ডিমলায় বৈষম্যহীন উন্নয়নের অঙ্গীকার: ‘চাকরির জন্য এক টাকাও লাগবে না’ — নবনির্বাচিত এম পি আব্দুস সাত্তার

মোঃ সোহেল রানা, ডোমার উপজেলা প্রতিনিধি
আজ ১৩/০২/২৬, জুমার নামাজ শেষে ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদ-এ মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময়কালে নীলফামারী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুস সাত্তার ডোমার ও ডিমলা উপজেলায় বৈষম্যহীন উন্নয়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, ডোমার উপজেলা ও ডিমলা উপজেলা—এই দুই উপজেলায় কোনো ধরনের বৈষম্য থাকবে না। সরকারি বা বেসরকারি চাকরির ক্ষেত্রে কাউকে এক টাকাও দিতে হবে না—এমন একটি স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক পরিবেশ গড়ে তোলাই তার লক্ষ্য।
এ সময় তিনি উপস্থিত মুসল্লীদের উদ্দেশে বলেন, “সমালোচনার চেয়ে পরামর্শ দিন, ভুল ধরিয়ে দিন—আমরা সংশোধনের মাধ্যমে সামনে এগোবো।”
তিনি সবার কাছে দোয়া কামনা করে আগামীর সমাজকে কল্যাণকর, ন্যায়ভিত্তিক ও মানবিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
নামাজ-পরবর্তী এই সংক্ষিপ্ত বক্তব্যে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ও আশাবাদ লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা