November 13, 2026, 7:17 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

পিরোজপুরে বিএনপির জোড়া জয়, ১ আসনে জামায়াতের চমক

পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরে বিএনপির জোড়া জয়, ১ আসনে জামায়াতের চমক

পিরোজপুর প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিনটি আসনের বেসরকারি ফলাফল ঘোষিত হয়েছে। জেলার দুটি আসনে বিএনপি এবং একটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছেন।
পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-ইন্দুরকানী): এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর সেজো ছেলে মাসুদ সাঈদী ১ লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আলমগীর হোসেন পেয়েছেন ১ লাখ ৭ হাজার ১০৫ ভোট।
পিরোজপুর-২(কাউখালী-ভাণ্ডারিয়া-নেছারাবাদ)এ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর। তিনি পেয়েছেন ১ লাখ ৫ হাজার ১৮৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর মেজো ছেলে শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট।
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া): মঠবাড়িয়া আসনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী রুহুল আমিন দুলাল। তিনি পেয়েছেন ৬৩ হাজার ৭৯১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এর শামীম হামিদী পেয়েছেন ৩৬ হাজার ৬১৬ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফলাফল ঘোষণা করে জানান, পিরোজপুরের প্রতিটি আসনেই কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

পিরোজপুর
০১৭২৭৭১৯১৮১


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা