November 11, 2026, 8:05 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে নির্বাচনী ফলাফল: বিএনপির বড় জয়, সিরাজগঞ্জ-৩ এ ভিপি আয়নুল হক বিজয়ী, সিরাজগঞ্জ-৪ এ জামায়াত প্রার্থীর জয়

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে নির্বাচনী ফলাফল: বিএনপির বড় জয়, সিরাজগঞ্জ-৩ এ ভিপি আয়নুল হক বিজয়ী, সিরাজগঞ্জ-৪ এ জামায়াত প্রার্থীর জয়

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জ জেলার বিভিন্ন সংসদীয় আসনে নির্বাচনী ফলাফলে বড় ধরনের রাজনৈতিক প্রতিযোগিতা দেখা গেছে। সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী বিজয়ী হলেও সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াত প্রার্থী অল্প ব্যবধানে জয় পেয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনে বিএনপির জয়
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সর্বশেষ ফলাফলে তিনি পেয়েছেন ১,৭৩,৫১৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের দশ দলীয় জোটের প্রার্থী মুহাম্মদ আব্দুর রউফ সরকার পেয়েছেন ১,১৫,৮৩৩ ভোট।
এতে ৫৭,৬৮১ ভোটের ব্যবধানে ভিপি আয়নুল হক বিজয়ী হন।
রায়গঞ্জ উপজেলার ২১টি কেন্দ্রের ফলাফলেও ধানের শীষ প্রতীক এগিয়ে ছিল। আংশিক ফলাফলে ধানের শীষ পেয়েছে ২২,১৬০ ভোট এবং রিকশা প্রতীক পেয়েছে ১১,২৩৬ ভোট। ধানগড়া উচ্চ বিদ্যালয়, ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহিলা কলেজসহ একাধিক কেন্দ্রে বিএনপি প্রার্থী এগিয়ে ছিলেন।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জামায়াত প্রার্থীর অল্প ব্যবধানে জয়
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) সংসদীয় আসনে জামায়াত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান বিজয়ী হয়েছেন।
তিনি পেয়েছেন ১,৬১,৮৭২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম. আকবর আলী পেয়েছেন ১,৬১,২৭৮ ভোট।
পোস্টাল ভোটের ফলাফল ঘোষণার পর মাত্র ৫৯৪ ভোটের ব্যবধানে মাওলানা রফিকুল ইসলাম খান বিজয়ী হন।
সিরাজগঞ্জে বিএনপির শক্ত অবস্থান
জেলার অন্যান্য আসনেও বিএনপি প্রার্থীদের শক্ত অবস্থান লক্ষ্য করা গেছে। সিরাজগঞ্জ-১ এ মোঃ সেলিম রেজা, সিরাজগঞ্জ-২ এ ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৫ এ আমিরুল ইসলাম খান আলিম এবং সিরাজগঞ্জ-৬ এ ড. এম. এ. মুহিতের নাম আলোচনায় রয়েছে। বিএনপি নেতাকর্মীরা দাবি করছেন, “সিরাজগঞ্জ মানেই বিএনপি”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা