বান্দরবানে যুবদলের হামলা দায়িত্বরত সাংবাদিক জামাল উদ্দিন আহত,,,,
ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি,,,,
অভিযোগ সূত্রে জানা যায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গন ভোট ২০২৬ এর দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক জামাল উদ্দিন,
অদ্য ১১/০২/২০২৬ খ্রি. রাত অনুমান ২১:৫০ ঘটিকায় বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ড কাশেমপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় বান্দরবান জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী গং কর্তৃক বান্দরবান পৌর জামায়াতের আমির মাওলানা হারুন অর রশীদ ও তার সাথে উপস্থিত দলীয় নেতাকর্মীদের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। এ সময় দৈনিক গণবার্তা ও এশিয়া পোস্ট এর প্রতিনিধি মোঃ জামাল উদ্দিনও হামলার শিকার হন।
জামায়াত জেলা শাখার আমিরের অভিযোগ অনুযায়ী, হোটেল নীলদিগন্তের মালিক ও যুব দলের সাধারণ সম্পাদক আরিফ চৌধুরীর নেতৃত্বে ঘটনাটি পূর্বপরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে। অপরদিকে যুবদল।

সূত্রে জানা যায়, এলাকায় ভোট ক্রয় ও অর্থ বিতরণের তথ্য পেয়ে সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে আরিফ চৌধুরীসহ আনুমানিক ২০/২৫ জন নেতাকর্মী ঘটনাস্থলে যান। এ সময় সাংবাদিক ভিডিও সংগ্রহ করতে চাইলে তার উপর হামলা চালানো হয়।
আহতদের বান্দরবান সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। গুরুতর অবস্থা পরিলক্ষিত হলে চট্টগ্রামে রেফার করা হতে পারে।
ঘটনাস্থলে নির্বাচনী মোবাইল ডিউটিতে নিয়োজিত এসআই নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
উল্লেখ্য, আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সকাল ০৮:০০ ঘটিকা হতে ১৬:০০ ঘটিকা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার প্রেক্ষাপটে এ ঘটনা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ভোটারদের মাঝে ভীতি সৃষ্টির আশঙ্কা তৈরি করেছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় জেলা ও বহির্জেলায় নেতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।