November 13, 2026, 12:19 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

নীলফামারী-১ আসনে জমে উঠেছে নির্বাচনী মাঠ: দাড়িপাল্লা মার্কায় গণজোয়ার

সোহেল রানা ডোমার উপজেলা প্রতিনিধি

নীলফামারী-১ আসনে জমে উঠেছে নির্বাচনী মাঠ: দাড়িপাল্লা মার্কায় গণজোয়ার।

ডোমার প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুস সাত্তারকে ঘিরে জনসমর্থনের স্পষ্ট সাড়া লক্ষ্য করা যাচ্ছে। দাড়িপাল্লা মার্কার পক্ষে ডোমার ও ডিমলা উপজেলায় টানা কর্মসূচিতে সৃষ্টি হয়েছে গণজোয়ার।
ডোমার উপজেলা ও ডিমলা উপজেলা নিয়ে গঠিত নীলফামারী-১ আসনের প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে এলাকায় অবস্থান করে জনগণের পাশে থেকে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তিনি নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর এবং ডিমলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
গতকাল ডোমার উপজেলায় প্রায় অর্ধ লক্ষাধিক জনশক্তি ও সাধারণ জনগণের অংশগ্রহণে বিশাল গণমিছিল ও নির্বাচনী জনসভার আয়োজন করে উপজেলা জামায়াতে ইসলামী। একই দিনে এর আগে সকাল ১১টায় ডিমলা উপজেলায় ব্যাপক নারী মিছিল অনুষ্ঠিত হয়, যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সন্ধ্যায় ডিমলা উপজেলা জামায়াতের উদ্যোগে পুনরায় প্রায় অর্ধ লক্ষাধিক জনশক্তি ও জনগণের অংশগ্রহণে গণমিছিল ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
এদিকে, এই আসনের অন্যান্য প্রার্থীদের মধ্যেও নির্বাচনী তৎপরতা চোখে পড়ার মতো। কর্নেল তছলিম উদ্দিন লাঙল মার্কা এবং মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি খেজুর গাছ মার্কা নিয়ে এলাকায় সক্রিয় প্রচারণা চালাচ্ছেন।
সব মিলিয়ে নীলফামারী-১ আসনে নির্বাচনী মাঠ এখন জমে উঠেছে। বড় বড় গণমিছিল, নারী ও সাধারণ জনগণের সরব উপস্থিতি নির্বাচনের আগে এই আসনকে গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা