ফাতেমা প্রি ক্যাডেট এন্ড কিন্ডারগার্টেনের ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন
আব্দুস সামাদ
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাহেব ডাঙ্গা এলাকায় অবস্থিত পাটগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফাতেমা প্রি ক্যাডেট এন্ড কিন্ডারগার্টেন স্কুলের দুই দিন ব্যাপী ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন ৭ ফেব্রুয়ারী সকাল দশটায় অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট শিক্ষানুরাগী মোছাঃ হাবিবা সুলতানা সুমি।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মানিক।
জগতবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাফুজার রহমান মিলন উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মিজানুর রহমান মিলন, মোছাঃ শামীম আরা রত্না ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ,
পরিচালকদ্বয় ও অভিভাবকগণ।
উল্লেখ্য যে কিন্ডারগার্টেন স্কুলটি পাটগ্রামের একটি মডেল প্রতিষ্ঠান মরহুম এম ওয়াজেদ আলীর তত্ত্বাবধানে সকলের সহযোগিতায় শিক্ষা বিস্তারে ব্যাপক সুনাম অর্জন করেছেন পাটগ্রাম উপজেলার।
ক্রীড়া, সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন কালে প্রধান অতিথি হাবিবা সুলতানা সুমি বলেন ,আগামীতে আরো একটি মডেল প্রতিষ্ঠান হিসাবে গড়তে বিভিন্ন রকমের সহযোগিতা করবেন সু-দিনে এই প্রতিষ্ঠানটি পাটগ্রামের একটি মডেল প্রতিষ্ঠান করা হবে ইনশাআল্লাহ সকল প্রকার কাজে আমি যে কোন ধরনের সহযোগিতা করবো এই প্রতিষ্ঠানের জন্য।
বিশেষ অতিথি মাহাফুজার রহমান মিলন বলেন এই সংগঠনের পিছনে অনেক সময় ও শ্রম যে দিয়েছেন তিনি আজ আমাদের মাঝে নেই এম ওয়াজেদ আলী আমি তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করি তিনি চলে গেছেন একটি স্মৃতি রেখে গেছেন।
তার হাতে গড়া এই প্রতিষ্ঠানটির আরো মডেল প্রতিষ্ঠান হিসাবে গড়তে চাই আমরা।