November 12, 2026, 4:56 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে বিএনপির বিশাল মিছিল অনুষ্ঠিত

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে বিএনপির বিশাল মিছিল অনুষ্ঠিত

দৈনিক মানব বার্তা নিউজ
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জ-৩ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিশাল মিছিল ও প্রচারণা কর্মসূচি পালন করেছে।
রোববার (০৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নির্দিষ্ট স্থানে সমবেত হন।
পরে একটি বিশাল মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

মিছিলে অংশগ্রহণকারীরা “ধানের শীষে ভোট দিন”, “বিএনপি জিন্দাবাদ”, “খালেদা জিয়া জিন্দাবাদ”, “তারেক রহমান জিন্দাবাদ” সহ বিভিন্ন স্লোগান দেন।
এতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসাহ লক্ষ্য করা যায়।

এ সময় ছাত্রদলের নেতা সাদ্দামসহ স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করেন।

রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাঈফুল্লাহ ইবনে সাঈদ সজল মিছিল অফিসে র সামনে বক্তব্যে বলে অনেকে ই নেতাবৃন্দ :
দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

এ সময় স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা