পাটগ্রাম টি এন স্কুলের জনসভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম
আব্দুস সামাদ পাটগ্রাম
লালমনিরহাট প্রতিনিধি।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-১৬ লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতিবান্ধা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী
আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান-এর নির্বাচনী প্রচারণার জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন বেগম সেলিনা ইসলাম রবিবার (৮ফেব্রুয়ারী) সন্ধ্যায় স্থানীয় পাটগ্রাম টিএন স্কুল এন্ড কলেজ কলেজ মাঠে বক্তব্য রাখেন, তিনি বলেন, আপনার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শিষে ভোট দিয়ে আমার বোন মরহুমা বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া বাকি কাজগুলো ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের মাধ্যমে সম্পাদন করার সুযোগ করে দিবেন। আমি আমার এই সন্তানের জন্য দোয়া চাই তিনি খুব ভালো মানুষ।
এ আসনের বিএনপি ধানের শিষ মার্কার পদপ্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বলেন, আমি জয়লাভ করলে পাটগ্রাম উপজেলা ও পৌরসভা একটি মডেল পৌরসভা ও মডেল উপজেলায় রুপান্তর করা হবে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে কৃষি শিল্পজোন হিসেবে গড়ে তোলা হবে এর ফলে বেকার সমস্যার সবাধান করা হবে।
মাদকমুক্ত পাটগ্রাম-হাতীবান্ধা গড়ার অঙ্গীকার করছি। আমিও আপনাদের মতই দেখতে চাই। যেখানে কোন চাঁদাবাজি থাকবেনা। এবং চাঁদাবাজদের কখনো কোথায় প্রশ্রয় দেওয়া হবে না আপনারা শুধু আমাকে একটাবার ভোটের মাধ্যমে সুযোগ করে দিবেন আপনাদের সেবা করার জন্য।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, পাটগ্রাম উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।