মিরপুরে গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা আশরাফুলের মৃত্যু,
কামরুজ্জমান সরকার
স্টাফ রিপোর্টার
৮ ফেব্রুয়ারি ২০২৬:
মিরপুর-১০ এলাকায় গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা শহীদ আশরাফুল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার সকাল ৮টা ০৩ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স ও হাসপাতালের আইসিইউতে তিনি শাহাদাত বরণ করেন।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট মিরপুর-১০ এ আন্দোলনের সময় মাথায় গুলিবিদ্ধ হন ৩২ বছর বয়সী আশরাফুল। এরপর দীর্ঘ ১৪ মাস থাইল্যান্ডে চিকিৎসা নেওয়ার পর গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ তাকে দেশে ফিরিয়ে আনা হয় এবং নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয়।
তার মৃত্যুতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।