চিরিরবন্দরে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে পথসভা অনুষ্ঠিত
মোঃ আরিফুল ইসলাম
উপজেলা প্রতিনিধি
চিরিরবন্দর দিনাজপুর
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১ নম্বর নশরতপুর ইউনিয়নের রানীরবন্দর গরুহাটি মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের ভোটের প্রার্থী জনাব আফতাব উদ্দিন মোল্লা।
বক্তব্যে তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও উন্নয়নের লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আগামী নির্বাচনে ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
পথসভায় স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।